বেনাপোল প্রতিনিধি:


যশোরের শার্শায় বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও দক্ষিণবঙ্গের বরেণ্য রাজনীতিবিদ মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সাথে পালন করা হয়েছে।

বৃহস্পাতিবার বিকেল ৫ টায় রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে

স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া অনুষ্ঠানে সার্বিক তত্তাবধানে ছিলেন যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদ ৷

অনুষ্ঠানে বক্তরা বলেন, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, “তরিকুল ইসলাম শুধু শার্শা-যশোরের নন, তিনি ছিলেন সমগ্র বাংলাদেশের একজন দূরদর্শী ও আপসহীন জননেতা। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তাঁর সাহসী ভূমিকা ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

দোয়া অনুষ্ঠানে উপস্তিত ছিলেন, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ,আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি, আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক, আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক, আশরাফুল আলম বাবুসহ, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মরহুম তরিকুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করা হয়৷

প্রেরক,

সেলিম আহম্মেদ

বেনাপোল প্রতিনিধি

মোবাঃ ০১৭৮৫৭৭৯৪৯৮

তারিখ o৫/১১/২০২৬