মো: সবুজ হোসেন রাজা,
শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদের স্মৃতি সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কে. এম. তৌহিদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী রিপন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল শেখ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোখলেসুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. মনিরুজ্জামান, একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন এবং বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়া শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তরুণ সমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ইতিবাচক জীবনধারায় গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। নতুন প্রজন্মের সুপ্ত প্রতিভা বিকাশ এবং জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ তৈরিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।