ক্রাইম রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন


শব্দ, সাহিত্য ও মানবতা সৃষ্টির বন্ধনে পাশে পেতে “বীর চট্টলা কাব্য পরিষদ ” এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবি, লেখক, সমাজসেবক, গুণীজন ও শিক্ষক সম্মাননা -২০২৬ ইং উদযাপিত হয়েছে ০৪ নভেম্বর শুক্রবার চট্টগ্রাম সিটি করপোরেশন এর আঞ্চলিক কার্যালয় লালদীঘি পাড় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে । সভাপতিত্ব করেন বিবি ফাতেমা, প্রতিষ্ঠাতা ও পরিচালক বীর চট্টলা কাব্য পরিষদ, চট্টগ্রাম । অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শাহাদাত হোসেন, প্রশাসক – চট্টগ্রাম সিটি করপোরেশন । প্রধান আলোচক হরিশংকর জলদাস, কথাসাহিত্যিক, একুশে পদকপ্রাপ্ত ।

শাহীন শাহ ও জেবুন নেসা জেবুর সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে লেখক কবি সাহিত্যিক এবং গুণীজন অংশ গ্রহণ করেন । আলোচনা, একক নৃত্য, দলীয় নৃত্য, স্বরচিত কবিতা পাঠ সহ নানা আয়োজনে ‘বীর চট্টলা কাব্য পরিষদ ‘ এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে ।