গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা।।

“করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় পালিত হয় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সমবায় সদস্যদের পুরস্কার, সম্মাননা প্রদান ও সনদপত্র প্রদানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

রোববার (৮ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও সমবায় বিভাগ, কুমিল্লার আয়োজনে জেলা প্রশাসক কুমিল্লার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি, কুমিল্লা -৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: মনিরুল হক চৌধুরী ভিডিও কলে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক মিজ্ রোজী আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমবায় অফিসার মো: সালমান ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে । দেশের সব স্তরের মানুষকে সমবায়ের আওতায় এনে আত্মকর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন এবং একটি বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘সবার জন্য বাংলাদেশ’ গড়তে সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগকে আরও শক্তিশালী করতে হবে। এর মাধ্যমে দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি টেকসই অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব।

সমবায়ী মো: আবদুস সাত্তার এর সঞ্চালনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন, মো: কামাল উদ্দিন(বিআরডিবি), উপজেলা সমবায় অফিসার মো: শরিফুল ইসলাম ভূইয়া, মো: আক্তার হোসেন, এমপি প্রতিনিধি মেহেদী হাসান, সিরাজুল হক, শাহজাহান সিরাজ ও মো: আলী আশরাফ।
এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।

আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সমবায় সদস্যদের মাঝে পুরস্কার, সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। এতে বিশেষ ও অন্যান্য ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে পুরস্কৃত হয়েছে ” স্বনির্ভর শ্রমজীবি সমবায় সমিতি লি:।

অনুষ্ঠানে সম্মাননা স্মারক গ্ৰহণ করছেন, স্বনির্ভর শ্রমজীবি সমবায় সমিতি লি: এর সাধারণ সম্পাদক (এমডি) মো: মাজহারুল আনোয়ার। তাকে পুরস্কার প্রদান করছেন, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন, জেলা সমবায় কর্মকর্তা মো: সালমান ইকবাল ও উপজেলা সমবায় কর্মকর্তামো: শরিফুল ইসলাম ভূইয়াসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসময় উপস্থিত ছিলেন,সমিতির ক্যাশিয়ার সূচনা আক্তার রিয়া,, সহ ক্যাশিয়ার ফারজানা আক্তার, এডভোকেট শরীফ উদ্দিন আহমদ ও শাফায়েত হোসেন কাইয়ুম।