বুড়িচং(কুমিল্লা ) প্রতিনিধি।।


আতঙ্ক নয়, সকলের সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ হয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর (বৃহস্পতিবার ) বিকেল ৪ টায় স্বনির্ভর শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেড এর কুমিল্লা নগরীর তেলিকোণাস্থ প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

স্বনির্ভর শ্রমজীবি সমবায় সমিতির সম্পাদক মো: মাজহারুল আনোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক কুমিল্লার কাগজের উপ সম্পাদক জহির শান্ত। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও কলামিষ্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।

সমিতির ফিল্ড অফিসার মো: শাফায়েত হোসেন এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ক্যাশিয়ার সূচনা আক্তার রিয়া, সহ ক্যাশিয়ার ফারজানা আক্তার, ফিল্ড অফিসার রাশেদা আক্তার, রাহিমা আক্তার , নুসরাত আক্তার,তানিয়া আক্তার, বিথী আক্তার, রুনা আক্তার, নয়ন আক্তার, সুলতানা ও আফসানা আক্তার

সহ সংশ্লিষ্ট সংগঠনের সদস্য ও যুব স্বেচ্ছাসেবকগন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা, ডেঙ্গু প্রাদুর্ভাব রোধে এডিস মশার বংশবিস্তার রোধ এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

এর আগে সমিতির মাসিক সভা সম্পাদক মো: মাজহারুল আনোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এবং ঐদিন সকালে চকবাজার, তেলিকোণা এলাকায় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

 

১২/১১/২৬

বুড়িচং, কুমিল্লা।