গোলাম কিবরিয়া ব্রাহ্মণপাড়া বুড়িচং কুমিল্লা

আজ ভোরে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে সাহেবাবাদ দক্ষিণ বাজারের ১২ থেকে ১৫টি দোকান। প্রাথমিক ধারণা অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ কোটি টাকা।

স্থানীয় সাধারণ জনগণ ও ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান ও ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সম্মানিত আমির মাওলানা রেজাউল করিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ভাইদের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ তায়ালা তাঁদের এই কঠিন বিপদে ধৈর্য ধারণের তৌফিক দান করুন, ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দিন এবং উত্তম প্রতিদান দান করুন।