আল আলী হোসেন জনি, স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কুমিল্লায় শুভেচ্ছা র্যালির ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, আগামী শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় কুমিল্লা নগরীর ৯ নম্বর ওয়ার্ড, সদর দক্ষিণ ও লালমাই উপজেলার নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিটি সদর দক্ষিণের নোয়াগাঁও চৌমুহনী থেকে শুরু হয়ে কান্দিরপাড়ে এসে মিলিত হবে।এ ছাড়া আদর্শ সদর উপজেলা ও কুমিল্লা মহানগরের নেতাকর্মীরা নগরীর উত্তর অংশ থেকে র্যালি নিয়ে কান্দিরপাড়ে এসে যোগ দেবেন।
শুভেচ্ছা র্যালিতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
তিনি আশা প্রকাশ করেন, এ কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হবে।