নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ষোলনল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন বিএনপির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক খন্দকার আবুল কালাম আজাদের এক উঠান বৈঠক সোমবার রাতে তাঁর বাড়ি সন্নিকটে অনুষ্ঠিত হয়েছে। স্বরণ কালের বিপুল সংখ্যক এলাকাবাসীর উপস্থিতিতে চেয়ারম্যান প্রার্থী খন্দকার আবুল কালাম আজাদ খন্দকার এর ওই উঠান বৈঠকে সভাপতি তো করেন মোঃ জাহাঙ্গীর আলম। মোঃ মনিরুল ইসলাম ও রহমত আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জামাল হোসেন, প্রফেসর সাইফুল ইসলাম,মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম ডাক্তার আব্দুল জলিল, মো: সেলিম মেম্বার,মোস্তফা খন্দকার তখন আবুল হোসেন আবু মুসা, মাহফুজ হুজুর, মোঃ জহিরুল কাইয়ুম, অব. পুলিশ পুলিশ মোখলেসুর রহমান, মোঃ মোবারক হোসেন, মাও. কাউসার, রমিজ উদ্দিন ড্রাইভার, মো: সুরুজ মিয়া, ছাত্রদল নেতা যোবায়ের হোসেনসহ এলাকার অন্যান্য ভোটারগণ। চেয়ারম্যান প্রার্থী খন্দকার আবুল কালাম আজাদ বলেন আপনারা দ্বিধা বিভক্তি ভুলে গিয়ে অত্র গ্রামে যদি একজন প্রার্থী করতে পারেন তবে অবশ্যই এ গ্রামে আগামীতে অবশ্যই চেয়ারম্যান থাকবে।