মাহিদুল ইসলাম ফরহাদ
​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডবাসীর জন্য ৩টি ময়লা বহনকারী ভ্যানগাড়ি উপহার দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জননেতা নূরুল ইসলাম বুলবুল।
​আজ শুক্রবার (২৭ নভেম্বর) বাদ আসর আনুষ্ঠানিকভাবে ওয়ার্ডবাসীর কাছে এই ভ্যানগাড়িগুলো হস্তান্তর করা হয়।
​ভ্যানগাড়ি প্রদানকালে জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য শহর গড়তে হলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। ওয়ার্ডের অলিগলি থেকে নিয়মিত ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি ওয়ার্ডবাসীকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার এবং শহরকে পরিচ্ছন্ন রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ১৪ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ওয়ার্ডবাসী এই সময়োপযোগী উদ্যোগের জন্য সংসদ সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।