গোলাম কিবরিয়া, বিশেষ প্রতিনিধি 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইউনিয়ন যুবদলের সভাপতি ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ মাহবুব আলম। মনোনয়নপত্র সংগ্রহের পর স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, স্থানীয় সড়কে নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করছেন মাহবুব আলম এবং চারদিকে স্লোগানে মুখর হয়ে উঠেছে পরিবেশ।
​দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের রাজনীতির সাথে যুক্ত থেকে মাহবুব আলম দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম-এর আদর্শ ও দিকনির্দেশনা অনুসরণ করে তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন।
​স্থানীয় বাসিন্দা ও শুভানুধ্যায়ীদের মতে, শশীদল ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের সুখ-দুঃখ ও খোঁজখবর নেওয়ার কারণে এলাকায় মাহবুব আলমের আলাদা পরিচিতি তৈরি হয়েছে। বিপদ-আপদে পাশে থাকা ও সহজলভ্যতার কারণে তিনি নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের কাছে ‘মাহবুব ভাই’ হিসেবে পরিচিত।
​চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে শশীদল ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি জোরদারে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। স্থানীয় সচেতন মহল মনে করছেন, সেবামূলক কর্মকাণ্ড ও সাংগঠনিক তৎপরতার ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আসন্ন নির্বাচনে তিনি ইতিবাচক সাড়া পাবেন।