মোঃ কুতুব উদ্দিন ,ঢাকা
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০ একটি যৌথ অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ খালেদ হোসেন মাঝি @ খালেক (৪১)’কে মুন্সিগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল ২৮/১১/২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৭.৩৫ ঘটিকার সময় এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় এবং এসআরবি-১১ এর সহযোগিতায় মুন্সিগঞ্জ জেলার সদর থানাধীন দক্ষিণ ইসলামপুর যোগীনী ঘাট এলাকায় পরিকল্পিত অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ খালেদ হোসেন মাঝি  খালেক (৪১), পিতা-মোঃ হোসেন মাঝি, সাং-চরবংশি, থানা-রায়পুর, জেলা- লক্ষীপুর ’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ খালেদ হোসেন মাঝি @ খালেক (৪১) লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার মামলা নং- ০৪ তারিখ: ০৩/০৩/২০২৪ খ্রি, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯ (ক) এর ০১ বছর সশ্রম কারাদণ্ড ও ১০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।