রাসেল মাহমুদ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
২৩/১০/২০২৫ তারিখ সকাল অনুমান ০৮.৪৫ ঘটিকা সময় চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা কালে এসআই(নিঃ) রিপটন ফোর্সসহ চুনারুঘাট থানাধীন পৌরসভা নতুনবাজার বান্নিপার্ক রেষ্টুরেন্ট এর সামনে হইতে আসামী ১। মোঃ আবু তাহের (৩১) পিতা-মোঃ শাহজাহান, মাতা-মোসাঃ নাজমা বেগম, স্ত্রী- নুরিনা বেগম, সাং-হাতিমারা, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর ২। নুরিনা বেগম (২০), স্বামী-আবু তাহের, পিতা-নুরু মিয়া, মাতা-জেসমিন বেগম, স্বামীর বাড়ির ঠিকানা, সাং-হাতিমারা, থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর, পিতার বাড়ির ঠিকানা-সাং-গোপালপুর, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী-দ্বয়কে ০৬ কেজি গাজাঁসহ গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে ।