মারুফ হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলা বাকশীমুল ইউনিয়ন বলারামপুর (পানার পুকুর পাড়) প্রবাসী মোঃ দেলোয়ার এর স্ত্রী রোজিনা আক্তার (৩৫) ও মেয়ে শ্রাবন্তী (১৩)কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ নিয়ে রোজনা আক্তার বুড়িচং থানায় আবুল হাশেম (৫০), পিতা-মৃত আব্দুল ছাত্তার, গ্রাম-বলারামপুর (পানার পুকুর পাড়), মোঃ মাসুক মিয়া (৫১), পিতা-মৃত সোনা মিয়া, গ্রাম-ছিনাইয়া, আবুল খায়ের (৪২), পিতা-মৃত অহেদ আলী, গ্রাম বলরামপুর (পানার পুকুর পাড়) তিন জনকে আসামি করে একটি অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায় শনিবার (১৮ জুলাই) ভোরে প্রবাসী দেলোয়ার এর ঘরে প্রবেশ করে তার স্ত্রী রোজিনা ও মেয়ে শ্রাবন্তী কে কুপিয়ে জখম করেছে। এ নিয়ে রোজিনা আক্তার বলেন আমার স্বামী বিদেশ থাকে।তাদের মধ্যে বাড়ির জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।তার জের ধরে ঘরের দরজা ভেঙে আমাকে রক্তাক্ত করে আমার মেয়েকে কুপিয়ে জখম করেছে।
রোজিনা আক্তার বলেন আবুল হাসেম,মাসুক,খায়ের অত্যন্ত উশৃঙ্খল ও বেপরোয়া প্রকৃতির লোক।আমার স্বামী প্রবাসে থাকে সে সুযোগে তারা জোর জুলুম করে আমাদের জায়গা,গাছ ও বিদ্যুতের তার কেটে ফেলে। এবং ভোরে আমার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে আমার মেয়ের কপালে কুপ পড়ে।এতে করে
আমি বাধা দিতে গেলে আমার শ্লীলতাহানী করার উদ্দেশে আমার জামা কাপড় ধরিয়া টানা হেচরা করে মাটিতে ফেলে কীল ঘুষি লাথি মুড়া সহ শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। এমনকি আমার ঘরের ভিতরে আসিয়া আলমারী ড্রয়ারে থাকা নগদ-২,০০,০০০/-টাকা সহ ০৫ আনা ওজনের স্বর্ণে কানের ফুল বিবাদীগন জোর করে নিয়া যায়।
ভোর সকালেই আমাদের চিৎকার শুনে সবাই এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।সকলের সহযোগিতায় আমি ও আমার মেয়ে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বুড়িচং থানায় অভিযোগ করি।আমার মেয়ে শ্রাবন্তী (১৩) এ কপালে ৭ টি সেলাই লেগেছে। অভিযোগেট পরিপ্রেক্ষিতে পুলিশ বাড়িতে এসেছে।আইনগত ব্যাবস্থা নিবে এই আশ্বাস দিয়েছে আমাকে। বিদেশ থেকে দেলোয়ার হোসেন বলেন আমি বাড়িতে না থাকায় আমার স্ত্রী ও সন্তানের উপর যে জুলুম অত্যাচার করা হয়েছে আমি তার সঠিক বিচার চাই।