মোহাম্মদ হোসাইন,টেকনাফ, কক্সবাজার।
কক্সবাজারের টেকনাফের পাহাড়ে র্যাব অভিযান চালিয়ে অপহরণ চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব সুত্র জানায়,র্যাব-১৫, সিপিপি-টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল হ্নীলার রঙ্গিখালী জুম্মাপাড়া এলাকাস্থ গহীন পাহাড়ে শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে অপহরণ পূর্বক মুক্তিপণের দাবীতে চাঞ্চল্যকর অপহরণ মামলার মুলহোতা ও এজাহারনামীয় ০১ নং আসামী এবং সহযোগী অটোচালককে অটোগাড়ীসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন রঙ্গিখালী স্কুলপাড়া এলাকার মোঃ সুলতান আহমদের পুত্র মোঃ রাসেল(২৮) ও রঙ্গিখালী জুম্মাপাড়া এলাকার রশিদ আহমদের পুত্র আরমান(২১)।
র্যাবের মিডিয়া কর্মকর্তা জানান,গত ২৬ জুন সংঘবদ্ধ অপহরণকারী চক্র ০৪ জন ভিকটিমকে অস্ত্রের মুখে জিম্মি করে টেকনাফের গহীন পাহাড়ে আটক করে ও মুক্তিপণ হিসেবে ভিকটিমদের প্রত্যেকের পরিবারের কাছ থেকে ৫লক্ষ টাকা করে দাবি করে। মুক্তিপণের টাকা আদায়ের জন্য অপহরণকারীচক্র ভিকটিমদের ওপর বর্বর শারীরিক নির্যাতন চালায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০ জুন ২০২৬ ইং তারিখ আড়াইটার ঘটিকার সময় সিপিসি-১ টেকনাফ, র্যাব-১৫ টেকনাফ থানাধীন হ্নীলা ইউপির ০৭ নং ওয়ার্ডের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার গহীন পাহাড়ে একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে পাহাড়ের ভেতর আটকে রাখা জঘন্য ও নির্মম নির্যাতনের শিকার ৪ জন ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত ঘটনায় মামলা দায়েরের পর থেকেই জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাবের চিরুনি অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায়, গত ১৮ জুলাই রাত ৯টা ২০মিনিটের দিকে র্যাব-১৫-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হ্নীলা ইউপির ৭নং ওয়ার্ডের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার হাড় কাপানো গহীন পাহাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মোঃ রাসেল (২৮) এবং আরমান (২১) কে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, র্যাব সৃষ্টিলগ্ন থেকে বাংলাদেশে অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য অবদান সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। সরকারের নির্দেশিত অপরাধ নির্মূল ও আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সর্বদা বদ্ধপরিকর। মাদক, অপহরণ, খুন, ডাকাতি এবং ছিনতাই সহ সমাজে বিরাজমান বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৫ আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।