বিশেষ প্রতিনিধিঃ সাংবাদিকতায় দীর্ঘ পথচলার আরেকটি মাইলফলক স্পর্শ করলেন সাংবাদিক রিয়াদুল ইসলাম জামাল। সফলতার সঙ্গে ৭ বছর পূর্ণ করে তিনি ৮ম বছরে পদার্পণ করেছেন।
সাংবাদিকতার শুরু থেকেই সত্য ও ন্যায়ের পক্ষে থেকে নির্ভীকভাবে সংবাদ প্রকাশ করে আসছেন তিনি। মাদক, জুয়া, চাঁদাবাজি, দুর্নীতি ও বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করতে গিয়ে একাধিকবার হুমকি, হয়রানি ও নির্যাতনের শিকার হলেও তিনি দায়িত্ব পালনে কখনো পিছিয়ে যাননি।
সাংবাদিকতার এই দীর্ঘ সময়ে তিনি বিভিন্ন গণমাধ্যমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে— জাতীয় দৈনিক দেশ প্রতিদিন, চেতনায় বাংলাদেশ, বর্তমান সংবাদ, আমাদের মাতৃভূমির কথা, জাগ্রত মাতৃভূমি, জার্নাল ওয়েব বিডি, বঙ্গ নিউজ ২৪, দৈনিক যুগান্তর বাংলাদেশ এবং জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত।
সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তিনি। বর্তমানে তিনি বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি, সাংবাদিক সমাজ কল্যাণ সোসাইটি বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জার্নালিস্ট কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এবং বাংলাদেশ ইউনিটি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিক রিয়াদুল ইসলাম জামাল বলেন, “সত্য প্রকাশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই সাংবাদিকতা করছি। পথচলায় যারা পাশে ছিলেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। ভবিষ্যতেও নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
সাংবাদিকতায় ৮ম বছরে পদার্পণ উপলক্ষে তিনি দেশবাসী, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন, যাতে সততা ও নিষ্ঠার সঙ্গে আগামী দিনগুলোতেও গণমানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।