ঢাকাTuesday , 28 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

চিলমারীতে “নদী ভাঙন রোধ ও বাঁধের ভাঙন থেকে রক্ষার জন্য স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

News Admin
July 28, 2026 10:54 am
Link Copied!

১১৪

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা ওয়াবদা বাঁধের ভাঙন রোধে” স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮শে জুলাই) দুপুর ১২টার দিকে “ময়নার খামার যুব সংঘ ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে” কাঁচকোল সড়কটারী বাঁধ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে স্থানীয় শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শেপার মানুষ অংশ গ্রহন করেন। অংশ গ্রহণকারীরা দ্রুত স্থায়ী সমাধানের জন্য দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বছরের পর বছর ধরে নদীভাঙনের কারণে এলাকার বসতভিটা, আবাদি জমি, মসজিদ, স্কুল ও গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে রয়েছেন। প্রতি বছরে বর্ষাকাল এলেই, নদী ভাঙনের আতঙ্কে দিন-রাত কাটাতে হয় স্থানীয়দের। অনেক পরিবার ইতোমধ্যে তাদের বাপ-দাদার ভিটেমাটি হারিয়ে অন্য স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। দ্রুত টেকসই ব্যবস্থা গ্রহণ না করলে “কাঁচকোল বাজার থেকে ফকিরেরহাট বাজার” পর্যন্ত বিস্তির্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছেন বলে জানান।
এ সময় বক্তারা নদীর তীর রক্ষায় স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্থ এলাকায়, জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। তারা আবারও বলেন, অস্থায়ী ব্যবস্থা নয়, দীর্ঘ-মেয়াদি পরিকল্পনার মাধ্যমে নদী ভাঙনের স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ময়নার খামার যুব সংঘের উপদেষ্টা নিহারিকা শারমিন (দীপি), সংগঠনের সভাপতি মজিউল হক মুকুল মন্ডল, সহ-সভাপতি মঞ্জু মিয়া, সাধারণ সম্পাদক হিরন মন্ডল, ফকিরের হাট মাদ্রাসার সুপার মাওলানা শমসের আলী, পাঁচগ্রাম এম হক বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক নুর ইসলামসহ আরও অনেকে।
বক্তারা আরও বলেন, কাঁচকোল বাজার থেকে ফকিরেরহাট বাজার পর্যন্ত সড়কটি এলাকার মানুষের চলাচলেরজন্য , শিক্ষা, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। নদী ভাঙন অব্যাহত থাকলে এই যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে এবং সাধারণ মানুষের জীবনে এর বড় প্রভাব পড়বে। তাই পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রকল্প গ্রহণ করে, স্থায়ী ব্লক বাঁধ নির্মাণের কাজ শুরু করার জন্য দাবি করেন তারা। মানববন্ধন শেষে স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়ে একটি স্মারকলিপি দেওয়ার কথা বলেন আয়োজকরা। কর্মসূচিতে রানীগঞ্জ ইউনিয়ন ও ময়নার খামার এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ, তরুণ-তরুণী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ গ্রহন করেন।
ফকিরেরহাট থেকে কাঁচকোল এলাকার মধ্যবর্তী অংশে সম্প্রতি বৃহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে কয়েক স্থানপ ব্যাপক ধস ও ফাটল দেখা দিয়েছেন। গত এক মাসে চার দফায় প্রায় ২শ মিটার এলাকায় বাঁধের তীর নদীগর্ভে বিলীন হয়েছেন এবং প্রায় দেড় কিলোমিটার এলাকায় ফাটলের সৃষ্টি হয়েছেন। ক্ষতিগ্রস্থ অংশে জরুরি মেরামতের জন্য চার দফায় মোট ২৪হাজার জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হলেও, জিওব্যাগ ডাম্পিংয়ে কিছু অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, নির্ধারিত স্থানে সঠিক ভাবে জিও ব্যাগ ফেলা হয়নি, ফলে তাদের ভাঙনের ঝুঁকি এখনো কাটেনি। এ অবস্থায় অস্থায়ী মেরামতের পরিবর্তে টেকসই সিসি ব্লক বাঁধ নির্মাণের জোরালো দাবি করেন মানববন্ধনে অংশ গ্রহণকারী মানুষেরা। পরে সবাই নদী ভাঙনের হাত থেকে রক্ষার জন্য, দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।