ঢাকাThursday , 9 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ডাকাতির ৭০টি ব্যাটারি উদ্ধার, বন্দর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

News Admin
July 9, 2026 10:26 am
Link Copied!

৭২

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির ঘটনায় লুট হওয়া ৭০টি ব্যাটারি উদ্ধার এবং ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) ইয়াছিন আরাফাত সঙ্গীয় ফোর্সসহ বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. নূর নবী (৩৮), পিতা: মৃত ইউনুস, গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম চরমন্ডল এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানার কান্দাপাড়া এলাকায় বসবাসকারী; অপরজন আঙ্গুর মিয়া (৫০), পিতা: অহেদ আলী, গ্রামের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম এবং বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়া এলাকায় বসবাসকারী।

পুলিশ জানায়, অভিযানের সময় সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়ায় শাকিল মিয়ার অটো গ্যারেজ থেকে নগদ ৩ হাজার ৫০০ টাকা, বিভিন্ন কোম্পানির ব্যবহৃত ইজিবাইক, মিশুক ও অটোরিকশার মোট ৭০টি ১২ ভোল্টের ব্যাটারি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যাটারিগুলোর আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা। এছাড়া, একটি পুরাতন সিসিটিভি সংরক্ষণকারী HIKVISION ব্র্যান্ডের হার্ডডিস্কও উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা নং-১৯, তারিখ ৯ জুলাই ২০২৬, দণ্ডবিধির ৩৯৫/৩৯৭/৪১২ ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, ডাকাতি ও চুরি প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।