ঢাকাSunday , 26 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বিদ্যালয় ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ

News Admin
July 26, 2026 6:13 pm
Link Copied!

১৪০

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব। 

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের খালেক চেয়ারম্যান বাজারে অবস্থিত খালেক চেয়ারম্যান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন, আলহাজ্ব আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান এবং আলহাজ্ব আব্দুল খালেক ডিগ্রী কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, গেরদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আরিফ হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, জেলা কৃষকদলের সভাপতি রেজাউল ইসলাম, আলহাজ্ব আব্দুল খালেক ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি মো. ফিরোজ হায়দার, জেলা মহিলা দলের সভাপতি নাজরীন রহমান, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক আলী রেজোয়ান বিশ্বাস (তরুণ), সিনিয়র সভাপতি এম. এম. ইউসুফ, কোতোয়ালি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ শফিকুর রহমান এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ সেলিম হোসেন।

অনুষ্ঠানে নবনির্মিত বিদ্যালয় ভবনের উদ্বোধনের পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান করা হয়। পরে আলহাজ্ব আব্দুল খালেক ডিগ্রী কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের মতো উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।