ঢাকাSaturday , 25 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে ৮ কিলোমিটার খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত টাকা ফেরত দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন 

News Admin
July 25, 2026 6:57 am
Link Copied!

৬২

মোঃ ফিরোজ আহমেদ তালুকদার। মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ

পরিবেশ, প্রকৃতি ও দেশীয় মাছ রক্ষায় গৃহীত দু’টি প্রকল্পের কাজের মান রক্ষা করেই যথাসময়ে কাজ শেষ হয়েছে। কাজ শেষ করতে বরাদ্দের সমুদয় টাকা খরচ হয়নি। তাই অব্যয়িত টাকা বৃহস্পতিবার (২৩ জুলাই) সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মোট – ৮ কিলোমিটার খাল খননের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রকল্পের আওতায় খালের দুই পাড়ে বৃক্ষরোপণের কার্যক্রমও বাস্তবায়ন করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় দুটি খালের সকল কাজ শেষ হওয়ার পর ব্যয় সাশ্রয়ের ফলে ৪২ লাখ ৩৭ হাজার ৭৬০ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। সরকারি অর্থের স্বচ্ছ ও সাশ্রয়ী ব্যবহারের এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসানউল্লাহ জানান, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী খাল খননের কাজ সম্পন্ন হয়েছে এবং প্রকল্পের অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবউল্লাহ বলেন, খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি খালের দুই পাশে বৃক্ষরোপণ ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণে ইতিবাচক প্রভাব ফেলবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিনের ভরাট হয়ে থাকা খাল পুনঃখননের ফলে বর্ষার পানি দ্রুত নিষ্কাশন হবে, কৃষিকাজে সুবিধা বাড়বে, মৎস্যসম্পদ সংরক্ষণে সহায়ক হবে এবং এলাকার পরিবেশ আরও সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।