মোঃ শাহজাহান বাশার রাজধানীর বিভিন্ন সড়কের ড্রেনেজ লাইন সচল রাখতে ধারাবাহিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর দুর্ভোগ লাঘবে ড্রেন, নালা ও কালভার্টের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং বর্জ্য অপসারণ কার্যক্রম জোরদার করা হয়েছে। ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মীরা প্রতিদিন বিভিন্ন এলাকায় ড্রেনেজ লাইনে জমে থাকা ময়লা-আবর্জনা, পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণের কাজ করছেন। এতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের পথ উন্মুক্ত হচ্ছে এবং জলাবদ্ধতার ঝুঁকি অনেকাংশে কমে আসছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে এই পরিচ্ছন্নতা অভিযান ধারাবাহিকভাবে চলবে। পাশাপাশি নগরবাসীকেও ড্রেন ও নালায় ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানানো...
৭০
মোঃ শাহজাহান বাশার
রাজধানীর বিভিন্ন সড়কের ড্রেনেজ লাইন সচল রাখতে ধারাবাহিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর দুর্ভোগ লাঘবে ড্রেন, নালা ও কালভার্টের নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং বর্জ্য অপসারণ কার্যক্রম জোরদার করা হয়েছে।
ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মীরা প্রতিদিন বিভিন্ন এলাকায় ড্রেনেজ লাইনে জমে থাকা ময়লা-আবর্জনা, পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণের কাজ করছেন। এতে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের পথ উন্মুক্ত হচ্ছে এবং জলাবদ্ধতার ঝুঁকি অনেকাংশে কমে আসছে।
সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে এই পরিচ্ছন্নতা অভিযান ধারাবাহিকভাবে চলবে। পাশাপাশি নগরবাসীকেও ড্রেন ও নালায় ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানানো হয়েছে। কারণ, নাগরিক সচেতনতা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের সমন্বয়েই একটি পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত নগরী গড়ে তোলা সম্ভব।
ডিএনসিসি জানিয়েছে, নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং দ্রুত পানি নিষ্কাশনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।