ঢাকাFriday , 10 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শাহাদাতে কারবালা ও মরহুম খলিফা শাহ লিয়াকত আলী মাইজভাণ্ডারী (রহ.)-এর স্মরণে ঠেটালিয়ায় ফাতেহা শরীফ মাহফিল অনুষ্ঠিত।

News Admin
July 10, 2026 3:47 pm
Link Copied!

৫৫

নিজস্ব প্রতিবেদক 

আজ ০৯/০৭/২০২৬ ইং রোজ বৃহস্পতিবার, চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ঠেটালিয়া মাইজভাণ্ডার দরবার শরীফের খলিফা মরহুম শাহ লিয়াকত আলী মাইজভাণ্ডারী (রহ.)-এর স্মরণে ফাতেহা শরীফ উপলক্ষে এক ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের পীর আওলাদে রাসুল শাহসূফী ডক্টর সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী (মা.জি.আ.)। তিনি তাঁর বক্তব্যে কারবালার শিক্ষা, সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার গুরুত্ব এবং মানবকল্যাণে আত্মত্যাগের আদর্শ তুলে ধরেন। তিনি বলেন, “কারবালার ঘটনা শুধু একটি ঐতিহাসিক অধ্যায় নয়; বরং এটি সত্য, ন্যায়, ধৈর্য ও ঈমানের জন্য আত্মত্যাগের এক চিরন্তন শিক্ষা।”

তিনি আরও বলেন, মরহুম শাহ লিয়াকত আলী মাইজভাণ্ডারী (রহ.)-এর জীবন ছিল দ্বীনের খেদমত, মানবসেবা এবং আধ্যাত্মিক সাধনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ইসলামের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

মাহফিলে আমন্ত্রিত মেহমান ও আলোচকবৃন্দ: প্রধান আলোচক- খলিফায়ে দরবারে গাউছুল আজম মাওলানা রুহুল আমীন ভুইয়া চাঁদপুরী,বিশেষ আলোচক- হাফেজ কারী মাওলানা খাজা বাহাউদ্দীন মাইজভাণ্ডারী, শায়ের মাওলানা মুহাম্মদ মনছুর আলী মাইজভাণ্ডারী, হাফেজ কারী মাওলানা কেরামত আলী মাইজভাণ্ডারী ও অন্যান্য খ্যাতিমান ওলামা মাশায়েখ, আহলে সুন্নাত ওয়াল জামা’আতের নেতৃবৃন্দ, রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া রহমানিয়া মইনীয়া মন্জিলের খলিফাবৃন্দ, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমেদ মাইজভাণ্ডারী ট্রাস্টের সদস্যবৃন্দ, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নানা শ্রেণী পেশার মানুষ মাহফিলে অংশগ্রহণ করেন।

মাহফিলে উপস্থিত বক্তারা সমাজে ন্যায়বিচার, মানবিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কারবালার আদর্শ অনুসরণের আহ্বান জানান। তাঁরা বলেন, বর্তমান প্রজন্মকে কারবালার প্রকৃত ইতিহাস জানাতে পারলে একটি আদর্শিক ও নৈতিক সমাজ গঠন সহজ হবে।’

মাহফিলে দেশ-বিদেশের অসংখ্য ভক্ত, আশেকান, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত, কারবালার তাৎপর্য নিয়ে আলোচনা, মরহুমের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ, মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের কল্যাণ, মুসলমানদের ঐক্য এবং মরহুম শাহ লিয়াকত আলী মাইজভাণ্ডারী (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন আওলাদে রাসুল

শাহসূফী ডক্টর সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (মা.জি.আ)।

আয়োজনে : আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।