ঢাকাSunday , 5 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার কালিগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ সেলিম মাহমুদ নামে এক মাদক কারবারি আটক

News Admin
July 5, 2026 7:10 am
Link Copied!

১০০

হাফিজুর রহমান কালিগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধিঃ হয় মাদক “ছাড়ো, না হয় গ্রাম ছাড়ো” এই স্লোগানকে সামনে রেখে চেয়ারম্যান আজিজুর রহমানের নেতৃত্বে জনসাধারণকে সাথে নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে সেলিম মাহমুদ(৪৫) নামে এক মাদক কারবারিকে ৪৫ পিস ইয়াবা ও ২২ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশে সোপার্দ করেছে। আটককৃত মাদক কারবারি সেলিম মাহমুদ সেহারা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। শনিবার (৪ জুলাই) রাত ১০ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানের নেতৃত্বে সেহারা গ্রামে অভিযান পরিচালনা করে তার বাড়ি তল্লাশি করে তাকে আটক করা হয়। অভিযানের খবর পেয়ে তার সঙ্গে থাকা অন্যান্য মাদক কারবারীরা পালিয়ে যায়। এ সময় তার দেহ তল্লাশি করে ৪৫ পিস ইয়াবা এবং ২২ গ্রাম গাঁজা পাওয়া যায়। খবর পেয়ে কালিগঞ্জ থানা হতে উপরিদর্শক আব্দুল মতিন ঘটনা স্থলে গেলে আটক মাদক কারবারিকে পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে চেয়ারম্যান আজিজুর রহমান সাংবাদিকদের বলেন জনগনকে সাথে নিয়ে যেখানে মাদক সেখানে অভিযান চালিয়ে ইউনিয়নকে মাদকমুক্ত করে ছাড়বো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।