ঢাকাTuesday , 28 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বিজিবির মাদকবিরোধী অভিযান: প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস,

News Admin
July 28, 2026 11:09 am
Link Copied!

৮৯

নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা | প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬

কুমিল্লার কোটবাড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়নের সদর দপ্তর প্রাঙ্গণে প্রায় ৫২ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে আয়োজিত এ মাদক ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পরিচালিত নিয়মিত অভিযান ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে জব্দ হওয়া বিপুল পরিমাণ মাদক আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫২ কোটি টাকা।

অনুষ্ঠানে বিজিবির কর্মকর্তারা বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে সীমান্তে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি শক্তিশালীকরণ এবং নিয়মিত টহল কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তারা আরও জানান, মাদক চোরাচালান প্রতিরোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করা হবে। সরকারের মাদকবিরোধী নীতি বাস্তবায়নে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছে বলেও জানান কর্মকর্তারা।

বিজিবির মতে, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণ, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সচেতন নাগরিকদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।