ঢাকাThursday , 9 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ত্যাগ ও সংগ্রামের স্বীকৃতিতে উদবাতুল বারী আবু 

News Admin
July 9, 2026 1:15 pm
Link Copied!

৫৩

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক অবদানের স্বীকৃতি হিসেবে বিএনপির নেতা উদবাতুল বারী আবুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদবাতুল বারী আবু ছাত্রজীবন থেকেই দলের আদর্শ ও স্বার্থ রক্ষার আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। শতাধিক মামলা, হামলা, কারাবরণ এবং নানা ধরনের নির্যাতনের মুখোমুখি হয়েও তিনি দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। রাজপথের একজন পরীক্ষিত ও ত্যাগী সংগঠক হিসেবে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিজ্ঞপ্তিতে বিএনপির নেতা মনিরুল হক চৌধুরীর একটি মন্তব্যও উল্লেখ করা হয়। তিনি একবার বলেছিলেন, আবু দলকে কখনো ফাঁকি দেয়নি।”

এতে আরও বলা হয়, ওয়ান-ইলেভেনের কঠিন সময়ে জীবনঝুঁকি অতিক্রম করে উদবাতুল বারী আবু ধারাবাহিকভাবে জেলা ছাত্রদলের সভাপতি, মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি, মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বিসিবির কুমিল্লা বিভাগীয় কাউন্সিলর এবং সর্বশেষ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের প্রতি তাঁর অগাধ ভালোবাসা, সততা, নিষ্ঠা, ত্যাগ ও নিরলস পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হয়েছে। ভবিষ্যতেও তিনি দেশ, দল ও কুমিল্লার মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

পরিশেষে মহান আল্লাহর কাছে উদবাতুল বারী আবুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সেবায় আরও সফলতা কামনা করা হয়। একই সঙ্গে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।