ঢাকাTuesday , 21 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসী বিএনপি নেতাদের জেলা পর্যায়ের সমমর্যাদা দেওয়ার দাবি

News Admin
July 21, 2026 6:29 pm
Link Copied!

৫৪

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন বিদেশে থেকে বিএনপির রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রমে অবদান রাখা প্রবাসী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি উঠেছে। প্রবাসী বিএনপির নেতারা মনে করছেন, বিদেশে দলের আদর্শ প্রচার, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং দলীয় কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দেশে ফিরে তারা কাঙ্ক্ষিত সম্মান ও মূল্যায়ন থেকে বঞ্চিত হন।

তাদের দাবি, বিভিন্ন দেশের প্রবাসী বিএনপির দায়িত্বশীল কমিটির নেতাদের দেশে জেলা পর্যায়ের নেতাদের সমমর্যাদা দেওয়া হলে প্রবাসী নেতাকর্মীরা আরও উৎসাহিত হবেন এবং দলীয় সংগঠনও শক্তিশালী হবে।

একজন প্রবাসী বিএনপি নেতা বলেন, “প্রবাসীরা শুধু দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন না, তারা বিদেশের মাটিতেও বিএনপির আদর্শ, সংগঠন ও পতাকার মর্যাদা অক্ষুণ্ন রাখতে নিরলসভাবে কাজ করেন। বছরের পর বছর সময়, শ্রম, অর্থ ও ব্যক্তিগত ত্যাগের মাধ্যমে দলকে সহযোগিতা করার পর দেশে ফিরে তাদের অবদান যেন অবহেলিত না হয়।”

তিনি আরও বলেন, “১৭ বছর প্রবাসে দলের রাজনীতি করেছি কোনো পদ-পদবীর লোভে নয়, বরং দলের প্রতি ভালোবাসা ও আদর্শের প্রতি অঙ্গীকার থেকেই। এখন শুধু চাই, প্রবাসী নেতাকর্মীদের এই ত্যাগ ও অবদান দলের সাংগঠনিক কাঠামোতে যথাযথভাবে স্বীকৃতি পাক।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “প্রবাসী নেতাকর্মীদের সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করা হলে দলের প্রতি তাদের আস্থা আরও দৃঢ় হবে এবং সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে।”

প্রবাসী নেতাকর্মীরা মনে করেন, তাদের দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও ত্যাগকে মূল্যায়ন করে দলীয় কাঠামোয় উপযুক্ত মর্যাদা প্রদান করা হলে দেশে-বিদেশে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুসংহত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।