ঢাকাFriday , 24 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে হিন্দু সম্প্রদায়ের ৯ দিনব্যাপী বর্ণাঢ্য উল্টো রথযাত্রা উৎসব শেষ।

News Admin
July 24, 2026 12:25 pm
Link Copied!

৩২

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব।

ফরিদপুরে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে শহরের গৌড় গোপাল আঙিনা থেকে এ শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রায় নানা রঙের ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন বিভিন্ন বয়সী ভক্ত-পুণ্যার্থীরা। তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে শহরের সড়কগুলো।

মন্দিরে মন্দিরে বিশেষ পূজা, প্রার্থনা এবং ভোগ নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়েছে।

শোভাযাত্রার উদ্বোধন করেন ফরিদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বেলা পৌনে ১২টার দিকে গৌড় গোপাল আঙিনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বক্তব্যে ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য এবং পারস্পরিক সহাবস্থানের ওপর গুরুত্ব তুলে ধরেন তিনি।

সকাল ১১টায় শ্রীঅঙ্গনে উল্টো রথযাত্রা উপলক্ষে প্রসাদ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য । অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন হিন্দু সংগঠনের প্রতিনিধি ও ফরিদপুর জেলা বিএনপির নেতারা।

আজ শুক্রবার বিকালে ফরিদপুর ইসকন মন্দিরে উল্টো রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্টো রথযাত্রা হলো সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী জগন্নাথ দেবের ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসবের সমাপনী ও প্রত্যাবর্তনের পবিত্র দিন। এই দিনে ভগবান শ্রী জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রা মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দির থেকে আবার নিজ মূল মন্দিরে ফিরে আসেন। এটি ‘বাহুড়া যাত্রা’ নামেও পরিচিত।

প্রত্যাবর্তনের দিনে ভক্তরা সমস্বরে জয়ধ্বনি দিয়ে এবং রশির টানে রথ ফিরিয়ে নিয়ে আসেন মন্দিরে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।