ঢাকাWednesday , 22 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ফিলাডেলফিয়ায় বাওয়া মুহাইয়্যাদ্দীন (রহ.)-এর মাজার জিয়ারত নেতৃত্বে মাইজভাণ্ডার শরীফের বর্তমান ইমাম ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী মাইজভাণ্ডারী (ম.জি.আ.)

News Admin
July 22, 2026 8:36 am
Link Copied!

৬৫

নিজস্ব প্রতিবেদক,

যুক্তরাষ্ট্র সফররত মাইজভাণ্ডার শরীফের বর্তমান ইমাম ও সাজ্জাদানশীন, আওলাদে রাসূল (দ.) এবং ওয়ার্ল্ড অব সুফিজের প্রেসিডেন্ট ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী (ম.জি.আ.)-এর নেতৃত্বে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অবস্থিত বিশ্বখ্যাত আধ্যাত্মিক ব্যক্তিত্ব হযরত বাওয়া মুহাইয়্যাদ্দীন (রহ.)-এর মাজার শরীফ জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।

জিয়ারতে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বড় শাহজাদা সাইয়্যিদ মেহবুবে মইনুদ্দীন আহমেদ আল হাসানী এবং মেজ শাহজাদা সাইয়্যিদ মাশুকে মইনুদ্দীন আহমেদ আল হাসানী। এ সময় স্থানীয় ভক্ত-অনুরাগী, শুভানুধ্যায়ী এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত মাইজভাণ্ডারী অনুসারীরাও অংশগ্রহণ করেন।

জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে পবিত্র কুরআন তিলাওয়াত, দোয়া ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। এতে মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, মানবকল্যাণ এবং বিশ্বব্যাপী শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করা হয়। মুনাজাত পরিচালনা করেন আওলাদে রাসূল (দ.) ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী মাইজভাণ্ডারী (ম.জি.আ.)।

এ সময় তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে আধ্যাত্মিক জীবন গঠন, আল্লাহর প্রেম, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা এবং আওলিয়ায়ে কেরামের আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মানবকল্যাণ, সহনশীলতা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধই ইসলামের প্রকৃত শিক্ষা এবং সুফিবাদের মূল চেতনা।

জিয়ারত উপলক্ষে হযরত বাওয়া মুহাইয়্যাদ্দীন (রহ.)-এর অনুসারী ও আন্তর্জাতিক ফেলোশিপের প্রতিনিধিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, আন্তঃধর্মীয় সম্প্রীতি এবং আধ্যাত্মিক মূল্যবোধ বিস্তারে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সফরে আরও উপস্থিত ছিলেন খলিফা কোরবান আলী, আনজুমান প্রতিনিধি রানা তালুকদার এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত মাইজভাণ্ডারী সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

এছাড়া মাইজভাণ্ডার দরবার শরীফের সুহৃদ ড. আহমেদ মুহাইয়্যাদ্দীন অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি বলেন, এ ধরনের আধ্যাত্মিক সফর বিভিন্ন দেশের মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।