ঢাকাMonday , 20 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ফের গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম

News Admin
July 20, 2026 8:42 am
Link Copied!

৬০

নিজস্ব প্রতিবেদন

ঢাকা, ২০ জুলাই: করোনাকালে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট প্রদান, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির। তিনি জানান, সাহেদের বিরুদ্ধে একটি সিআর মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির সময় রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট প্রদান এবং সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ ওঠে। ওই বছরের ৭ জুলাই র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভুয়া করোনা পরীক্ষার প্রতিবেদন জব্দ করে।

এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করে। পরে ১৫ জুলাই সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে নিয়ে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করে র‍্যাব। এ ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনেও তার বিরুদ্ধে পৃথক মামলা করা হয়।

পরবর্তীতে সাহেদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে একাধিক মামলা দায়ের হয়। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর অস্ত্র আইনের এক মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

সর্বশেষ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আবারও তাকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মামলার পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী পরিচালিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।