ঢাকাSunday , 5 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বাকশীমুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এমদাদুল হক ধীমান

News Admin
July 5, 2026 6:41 am
Link Copied!

৬৯

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বাকশীমুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মোঃ এমদাদুল হক ধীমান মনোনীত হওয়ায় এলাকাবাসী, শিক্ষানুরাগী, প্রাক্তন শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

জানা যায়, এমদাদুল হক ধীমান বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন শিক্ষিকা মোছা. লায়লানুর চৌধুরীর সন্তান। তিনি ছাত্রজীবনে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি আসাদনগর আব্দুল মতিন আদর্শ খসরু কলেজের সাবেক প্রভাষক ছিলেন।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও তিনি একজন সুপ্রতিষ্ঠিত ব্যক্তি। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে কুমিল্লা আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, শিক্ষা, সাংগঠনিক দক্ষতা ও প্রশাসনিক অভিজ্ঞতার সমন্বয়ে এমদাদুল হক ধীমানের নেতৃত্বে বাকশীমুল উচ্চ বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মান, অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন ও শিক্ষাবান্ধব পরিবেশ আরও শক্তিশালী হবে।

এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তাঁকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী অভিনন্দন জানিয়ে তাঁর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।