ঢাকাFriday , 17 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এ.কে.এম. গিয়াস উদ্দিন

News Admin
July 17, 2026 4:09 pm
Link Copied!

৫৯

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির শেরে বাংলা নগর থানা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক এ.কে.এম. গিয়াস উদ্দিন।

তিনি বাকশীমূল ইউনিয়নের সর্বস্তরের জনগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

এক প্রতিক্রিয়ায় এ.কে.এম. গিয়াস উদ্দিন বলেন, “আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা, আস্থা ও দোয়াই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে বাকশীমূল ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও যুবসমাজের কর্মসংস্থানের বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমি বাকশীমূল ইউনিয়নের প্রতিটি মানুষের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি। দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং সাধারণ জনগণের সমর্থনই আমার পথচলার প্রধান অনুপ্রেরণা।”

স্থানীয় রাজনৈতিক মহলে এ.কে.এম. গিয়াস উদ্দিনের সম্ভাব্য প্রার্থী হওয়ার আগ্রহকে ঘিরে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। এলাকাবাসীর একাংশ মনে করছেন, দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি নির্বাচনে অংশ নিলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।