ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে ই.ক.আম.জেডি. উজ্জ্বলের গভীর শোক
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ই.ক.আম.জেডি. উজ্জ্বল। এক শোকবার্তায় তিনি বলেন, “ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ছিলেন দেশের একজন সৎ, আদর্শবান ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। গণতন্ত্র, আইনের শাসন এবং দেশের কল্যাণে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।” তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার নিকট তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান। একই সঙ্গে...
৪৮
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় দৈনিক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ই.ক.আম.জেডি. উজ্জ্বল।
এক শোকবার্তায় তিনি বলেন, “ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ছিলেন দেশের একজন সৎ, আদর্শবান ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। গণতন্ত্র, আইনের শাসন এবং দেশের কল্যাণে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার নিকট তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
ই.ক.আম.জেডি. উজ্জ্বল আরও বলেন, “ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যু দেশের রাজনীতি ও জাতীয় জীবনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। তাঁর আদর্শ, সততা ও দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।