ঢাকাSaturday , 25 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৪ জন গ্রেফতার, ৩ মাদকসেবীর কারাদণ্ড

News Admin
July 25, 2026 12:20 pm
Link Copied!

৭৬

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে নিয়মিত মামলার এক পলাতক আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি.এম.এ. মজিদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার নাইঘর (আটকিল্লা পাড়া) এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার পলাতক আসামি মো. সবুজ মিয়াকে (২৮) গ্রেফতার করে। তিনি ওই এলাকার মো. রহমত আলীর ছেলে। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে শুক্রবার (২৪ জুলাই) ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. শামীম হোসেনের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে তিনজন মাদকসেবীকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তাদের বিচার অনুষ্ঠিত হয়।

মোবাইল কোর্টে সাহেবাবাদ গ্রামের মৃত মাহফুজ মিয়া চৌধুরীর ছেলে মো. মামুন মিয়া চৌধুরী (২৯) এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নানচিরি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. আকবর আলীকে (৩২) ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সাহেবাবাদ এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. মুজিব মিয়াকে (৪৫) ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সাজাপ্রাপ্ত তিন মাদকসেবী এবং নিয়মিত মামলার পলাতক আসামিসহ চারজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।