হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সুভাষ সরকার নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি পরিবারের অজান্তে বাড়ির পাশের বাগানে আম গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের শুইলপুর গ্রামে রবিবার (৫ জুলাই)
ভোরে এ ঘটনা ঘটে।
নিহত সুভাষ সরকার (৪৫) শুইলপুর গ্রামের মৃত জগবন্ধু সরকারের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান সুভাষ সরকার দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন রবিবার ভোরে নিজ বাড়ির পাশের একটি আমগাছের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে প্রতিবেশী চম্পা সরকার ঘটনাটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরিবারের সদস্যরা বিষয়টি কালিগঞ্জ থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

