ঢাকাTuesday , 21 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান: অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদনে ৩ লাখ টাকা জরিমানা, ১ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

News Admin
July 21, 2026 7:12 pm
Link Copied!

৭৮

নিউজ ডেস্ক
লক্ষ্মীপুর, ২১ জুলাই ২০২৬: জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ রক্ষায় লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত পৃথক মোবাইল কোর্ট অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে লাইসেন্সবিহীন ঘি উৎপাদন এবং নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ ও বিক্রির দায়ে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে ১,০০০ কেজি নিষিদ্ধ পলিথিন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে লাইসেন্স ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ঘি উৎপাদনের অভিযোগে ‘তাহেরা ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এর জিল্লাল হোসেনকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানকালে দেখা যায়, যথাযথ লাইসেন্স ছাড়াই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর অবস্থানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত এ ব্যবস্থা গ্রহণ করে।

এদিকে একই দিনে রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজারে পরিচালিত আরেকটি মোবাইল কোর্ট অভিযানে নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ ও বিক্রির দায়ে এক দোকানদারকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তা আদায় করা হয়।

এ সময় অভিযান পরিচালনাকারী দল দোকান থেকে ১,০০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে, যা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তর-এর জিম্মায় হস্তান্তর করা হয়।

সদর উপজেলার অভিযানে জেলা প্রশাসনকে সহযোগিতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (লক্ষ্মীপুর), এনএসআই, জেলা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা। অপরদিকে রামগঞ্জের অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, লক্ষ্মীপুর জেলার পরিদর্শক মোজাম্মেল হক এবং রামগঞ্জ থানা পুলিশের সদস্যরা।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রচারেঃ জেলা প্রশাসন মিডিয়া সেল, লক্ষ্মীপুর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।