ঢাকাSunday , 19 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার

News Admin
July 19, 2026 8:02 pm
Link Copied!

১০৭

মো: সবুজ হোসেন রাজা,
শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় দায়ের করা ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলার পলাতক প্রধান আসামি রফিকুল ইসলাম ওরফে রাকিবুল (৫০)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানায়, শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকা জেলার আশুলিয়া থানার জামগড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১২ সিপিসি-২ (পাবনা), র‌্যাব-৪ সিপিসি-২ এবং র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সমন্বয়ে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খামারশানিলা গ্রামের বাসিন্দা। তিনি শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ জুন দুপুরে অভিযুক্ত ব্যক্তি খামারশানিলা গ্রামে নিজ বাড়িতে ভয়ভীতি প্রদর্শন করে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেন। পরদিন পুনরায় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে সে সেখান থেকে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি আত্মগোপনে ছিলেন।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে তথ্য নিশ্চিত করে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে আজ (রোববার, ১৯ জুলাই) তাকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।