ঢাকাThursday , 9 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুর উন্নয়ন পরিকল্পনা কমিটির ২৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

News Admin
July 9, 2026 1:07 pm
Link Copied!

৭৪

মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর উন্নয়ন পরিকল্পনা কমিটির উদ্যোগে ২৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রায় এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন উন্নয়ন পরিকল্পনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সদস্য সচিব ভিপি কে এম এ ওয়ারেছ রুবেল, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিন আকন্দ, অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী শওকত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ঐতিহ্যবাহী উপজেলা শাহজাদপুর দীর্ঘদিন ধরে নানা উন্নয়নমূলক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তারা উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে রেললাইন স্থাপন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, মুক্তমঞ্চ, পাবলিক লাইব্রেরি, আধুনিক স্টেডিয়াম, শিশুপার্ক নির্মাণ, মাদকের ভয়াল থাবা নির্মূলসহ ২৫টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। এসব দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাবরিনা শারমিনের কাছে ২৫ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি গ্রহণকালে উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, শাহজাদপুর একটি ঐতিহ্যবাহী উপজেলা। উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক সকল ভালো উদ্যোগের সঙ্গে আমি আছি এবং ভবিষ্যতেও থাকব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।