ঢাকাSaturday , 11 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে সুফিবাদের আদর্শ বিস্তারের আহ্বান: শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

News Admin
July 11, 2026 3:56 pm
Link Copied!

৭৪

নিজস্ব প্রতিবেদক

‎সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও নৈতিক সমাজ বিনির্মাণে সুফিবাদের আদর্শকে আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন এবং হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের চেয়ারম্যান হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী (ম.জি.আ.)।

‎শনিবার (১১ জুলাই) রাজধানীর মিরপুর-১-এর জমজম কনভেনশন হলে অনুষ্ঠিত হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের ১১তম বার্ষিক সাধারণ সভা ও মাইজভাণ্ডারী খলিফা সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাস্টের খলিফা, ট্রাস্টি, প্রতিনিধি ও ভক্ত-আশেকান অংশ নেন।

‎উদ্বোধনী বক্তব্যে শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেন, মাইজভাণ্ডারী তরিকার শিক্ষা মানবপ্রেম, আত্মশুদ্ধি, সহনশীলতা, নৈতিকতা এবং মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর আদর্শের বাস্তব চর্চার ওপর প্রতিষ্ঠিত। তিনি বলেন, বর্তমান সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জোরদারে এই আদর্শের চর্চা আরও বিস্তৃত করা প্রয়োজন। একই সঙ্গে শিক্ষা, মানবসেবা ও সমাজকল্যাণমূলক উদ্যোগকে সময়োপযোগীভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

‎তিনি আরও বলেন, ট্রাস্টের কার্যক্রমকে আরও কার্যকর ও জনকল্যাণমুখী করতে খলিফা, ভক্ত-আশেকান এবং শুভানুধ্যায়ীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

‎সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন।

‎ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরী বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করে জানান, গত এক বছরে সাংগঠনিক সম্প্রসারণ, ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রম, শিক্ষা, মানবসেবা এবং সামাজিক কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। তিনি ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের ভিত্তিতে ট্রাস্টের কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎সভায় ট্রাস্টের বার্ষিক প্রতিবেদন, আর্থিক বিবরণী ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দেশ-বিদেশে মাইজভাণ্ডারী আদর্শের প্রচার-প্রসার এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

‎আলোচনায় অংশ নেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় মহাসচিব খলিফা মোহাম্মদ আলমগীর খান, প্রফেসর শহীদ মঞ্জুর, শাহসুফি জহুরুল মোবারকী, মাওলানা মুফতি বাকি বিল্লাহ আল-আজহারী, মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী এবং খলিফা কবির চৌধুরী।

‎সম্মেলনের সমাপ্তিতে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং বিশ্বমানবতার শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী (ম.জি.আ.)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।