মোঃ মহিবুল্লাহ মেহেদী, সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল বর্ষের শুভ উদ্বোধন’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষের শুভ উদ্বোধন’ ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোঃ বাবুল হোসেন, বিআরডিবির চেয়ারম্যান ইফতেখার উদ্দিন পপেল, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান লিপু, সদস্য সচিব লিপন ভূঁইয়া, সুন্দরগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোঃ লুৎফর রহমান বকশি, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা, উপজেলা প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও বিদ্রোহী চেতনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। শেষে কবির আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

