ঢাকাSaturday , 18 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে তিস্তার ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কার্যক্রমের উদ্বোধন

News Admin
July 18, 2026 5:42 pm
Link Copied!

৮১

মোঃ মহিবুল্লাহ মেহেদী, সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরিতাবাড়ী এলাকায় তিস্তা নদীর তীব্র ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৮ জুলাই) এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপি মহোদয় বলেন, “নদীভাঙন কবলিত মানুষের জানমাল রক্ষা ও স্থায়ী বাঁধ নির্মাণের অংশ হিসেবে এই আপদকালীন জিও ব্যাগ স্থাপন করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এই ভাঙন মোকাবিলা করে স্থানীয় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ কাজ করে যাচ্ছে।”

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আমির ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, “তিস্তা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। স্থায়ীভাবে নদীভাঙন রোধে কার্যকর বাঁধ নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারকে আরও আন্তরিক হতে হবে। আমরা সবসময় ভাঙনকবলিত মানুষের পাশে থাকব।”

আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সামিউল ইসলাম। তিনি বলেন, “তিস্তার ভাঙন শুধু জমি নয়, মানুষের স্বপ্ন ও জীবিকাও কেড়ে নেয়। তাই জিও ব্যাগ স্থাপনের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। পাশাপাশি দ্রুত স্থায়ী সমাধানের জন্য টেকসই বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছি। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করলে এর সুফল আরও বেশি পাওয়া যাবে।”

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।