সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে মাদকবিরোধী এক সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য (ফেনসিডিল) উদ্ধার করা হয়েছে।মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সোনামসজিদ বিওপির (BOP) একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় বিশেষ টহল ও অভিযান পরিচালনা করেন। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে টেবিল ভর্তি ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান, বিশেষ করে মাদক চোরাচালান...
৬৪
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে মাদকবিরোধী এক সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য (ফেনসিডিল) উদ্ধার করা হয়েছে।মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সোনামসজিদ বিওপির (BOP) একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় বিশেষ টহল ও অভিযান পরিচালনা করেন। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে টেবিল ভর্তি ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান, বিশেষ করে মাদক চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং সীমান্ত সুরক্ষায় ৫৯ বিজিবির এই ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।