ঢাকাSunday , 5 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

‘৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়-প্রধানমন্ত্রী

News Admin
July 5, 2026 4:14 am
Link Copied!

৫৫

মোঃ শাহজাহান বাশার

জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের নয়; এটি দলমত-নির্বিশেষে গণতন্ত্রকামী ও শান্তিপ্রিয় মানুষের সম্মিলিত অর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জাতিকে বিভক্ত করে দেশকে কখনোই সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের বিকল্প নেই।

শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাইযোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল— ‘সবার আগে বাংলাদেশ’।

অনুষ্ঠানে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের হাতে স্মৃতি স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। শহীদ মিরাজ হোসেনের বাবা আবদুর রব মিয়া, শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন এবং আহত জুলাইযোদ্ধা আল মিরাজ ও আমিনুল ইসলাম ইমনের হাতে স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি উপস্থিত অন্যান্য শহীদ পরিবারের সদস্যদের কাছেও স্মৃতি স্মারক পৌঁছে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য মানুষের ভাগ্যের পরিবর্তন। যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন কিংবা যন্ত্রণা সহ্য করেছেন—তাদের প্রত্যেকের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। আজ সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ আমাদের সামনে এসেছে।”

তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে বিভাজন নয়, ঐক্যই হবে সবচেয়ে বড় শক্তি। জাতিকে দ্বিধা-বিভক্ত করে কোনো দেশ কখনো উন্নতির শিখরে পৌঁছাতে পারেনি। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব।

প্রধানমন্ত্রী আরও বলেন, “৫ আগস্টের অর্জন কোনো ব্যক্তি, পরিবার কিংবা নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পদ নয়। এটি দেশের গণতন্ত্রকামী, স্বাধীনতাপ্রিয় এবং শান্তিকামী মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল। এই অর্জনকে সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, জুলাই বিপ্লবের আহত যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।