ঢাকাSunday , 19 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

অপপ্রচারের শিকার হচ্ছেন পল্লবী থানার ওসি হাসান বাসির

News Admin
July 19, 2026 6:07 pm
Link Copied!

৭৪

নিজস্ব প্রতিবেদনঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে গত ১ মে ২৬ মো. হাসান বাসিরকে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বে নেওয়ার পর থেকে পল্লবী থানাধীন এলাকা হতে সকল ধরনের কিশোর গ‍্যাং মাদককারাবারি সহ বিভিন্ন অপরাধ অনিয়ম দুরী করনে কাজ করেছেন তিনি।

যোগদানের পর থেকে পল্লবী থানা এলাকায় সকল পুলিশের সদস্যরা দিনব্যাপী মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত মামলা ও অন্যান্য অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করছেন।

পল্লবী থানা এলাকার বেশ কয়েকজন বাসিন্দার সাথে কথা বলে জানা যায় ওসি মোঃ হাসান বাসির যোগদানের পর থেকে এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে।

সাম্প্রতিক সময়ে একটি জাতীয় দৈনিক পত্রিকায় উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। প্রতিবেদনে ওসি মোঃ হাসান বাসির’কে ছাত্রলীগের ট‍্যাগ লাগারোর মতো গুরুতর অভিযোগ করছেন প্রতিবেদক।

এই বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মোঃ হাসান বাসির বলেন,আমি ছাত্রজীবন থেকে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলাম,আমি পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম।বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম বলে চাকুরী জীবনে ভালো কোনো থানায় পোস্টিং পাইনি। আমার বড় ভাই মোঃ আব্দুল ওহাব বর্তমানে জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আমার ভাবী জেলা মহিলাদলের যুগ্ম সাধারণ সম্পাদক বড় ভগ্নিপতি ক্ষেতলাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আমার বড়বোন জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদল প‍্যানেলের সম্পাদিকা ছিলেন।আমার পুরো পরিবার বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত।অথচ আমার বিরুদ্ধে এই ধরনের উদ্দ‍্যোশ‍প্রনোদিত মিথ্যা তথ‍্যের দিয়ে সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।