ঢাকাFriday , 17 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ইউএনও’র হস্তক্ষেপে পানিবন্দি থেকে মুক্তি পেল কুমিল্লা সদর দক্ষিণের ৪০ পরিবার

News Admin
July 17, 2026 2:49 pm
Link Copied!

১২৬

শাহাদাত কামাল শাকিল

প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পানিবন্দি দুর্ভোগ থেকে মুক্তি পেলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের মিন্নতনগর উত্তরপাড়ার ৪০টি পরিবারের ২ শতাধিক মানুষ।

আজ শুক্রবার দুপুরে সরেজমিনে এলাকা পরিদর্শনে যান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা *সুজন চন্দ্র রায়* এবং সহকারী কমিশনার ভূমি *সজিব তালুকদার*।

এসময় ভুক্তভোগী পরিবারগুলোর সাথে কথা বলে পানি জমে থাকার কারণ খুঁজে বের করেন তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় পানি নিষ্কাশনে বাধা হয়ে থাকা বাঁধ কেটে দিয়ে তাৎক্ষণিক পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়।

ইউএনও সুজন চন্দ্র রায় বলেন, “মানুষের দুর্ভোগের কথা শুনে দ্রুত ঘটনাস্থলে এসেছি। বাঁধ কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে যেন এমন জলাবদ্ধতা না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

হঠাৎ করে পানি নেমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপের জন্য ইউএনও এবং এসিল্যান্ডকে ধন্যবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।