ঢাকাSaturday , 25 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

News Admin
July 25, 2026 7:02 am
Link Copied!

৪৯

মোঃ কারিমুল ইসলাম মোংলা প্রতিনিধি::

বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের এক আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে এবং তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষে শুক্রবার গভীর রাতে নিজ বাড়িতে ফিরছিলেন অ্যাডভোকেট নিজাম উদ্দিন। পথিমধ্যে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার পথরোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে এবং স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি বাগেরহাট জেলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং এর সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে।#

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।