ঢাকাSunday , 12 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে লায়ন মেহেদী সিকদার রানার গভীর শোক

News Admin
July 12, 2026 9:56 am
Link Copied!

৫৩

মিসেস চামেলী আক্তার প্রিয়া

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লায়ন মেহেদী সিকদার রানা।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় লায়ন মেহেদী সিকদার রানা বলেন,
“ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির একজন সৎ, আদর্শবান, বিচক্ষণ ও গণতন্ত্রকামী নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, নৈতিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

তিনি আরও বলেন,
“ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। তাঁর কর্মময় জীবন, আদর্শ ও নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

শেষে তিনি মহান আল্লাহ তাআলার নিকট মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের ধৈর্য ও শক্তি কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।