ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে এমপি মমতাজ আলোর মতবিনিময় সভা, বৃক্ষরোপণ ও নদীভাঙন কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

News Admin
July 29, 2026 12:11 pm
Link Copied!

৮৬

মোঃ মহিবুল্লাহ মেহেদী, সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার সংরক্ষিত মহিলা আসন-২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো বুধবার (২৯ জুলাই) সুন্দরগঞ্জ উপজেলা সফর করেন। সফরকালে তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ, বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সরকারি সেবার মানোন্নয়ন, চলমান উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবামূলক কার্যক্রমের অগ্রগতি এবং উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

পরে উপজেলার হরিপুর, কাপাসিয়া ও বেলকা ইউনিয়নের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনো খাবারসহ বিভিন্ন ত্রাণসামগ্রী তুলে দেন মমতাজ আলো। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল হাসান মাহমুদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।