ঢাকাWednesday , 8 July 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

২৫ জুলাই ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশ সফল কল্পে কুমিল্লায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

News Admin
July 8, 2026 3:29 pm
Link Copied!

৪৪

গাজী জাহাঙ্গীর আলম জাবির, কুমিল্লা।।

সারাদেশে মব সন্ত্রাস, আউলিয়ায়ে কেরামগণের মাজারে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং জুয়া, মদ, গাঁজাসহ সকল প্রকার মাদক ব্যবসা বন্ধের দাবিতে আগামী ২৫ জুলাই শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
সম্মিলিত সুন্নী পীর-মাশায়েখ ফোরামের আয়োজনে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করতে ইতিমধ্যে সারাদেশে আপামর জনসাধারণের মাঝে ব্যাপক জাগরণ সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন জেলা, মহানগর এবং উপজেলায় এই মহাসমাবেশ সফল করার লক্ষ্যে পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামদের উপস্থিতিতে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে।
তারি ধারাবাহিকতায় আজ ৮ জুলাই (বুধবার ) বিকেলে কুমিল্লা নগরীর হিলটন টাওয়ারের কনফারেন্স রুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উল্লেখযোগ্য পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন পীরে তরিকত আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল-কাদেরী, পীরে তরিকত শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আবদুল কাদের কাওকাব, পীরে তরিকত মুফতি মহিউদ্দিন লতিফি, পীরে তরিকত আলহাজ্ব শাহ মোহাম্মদ কুতুবউদ্দিন শাহেদী বখশী, অধ্যক্ষ গোলাম মোস্তফা শাহ, অধ্যক্ষ রফিকুল ইসলাম হেলালী, অধ্যক্ষ সাইয়েদুল ইসলাম মোনাজেরী, অধ্যক্ষ আবু হানিফ, অধ্যক্ষ আ. ছাত্তার, পীরে তরিকত খন্দকার ওমর ফারুক, পীরে তরিকত খন্দকার মহিউদ্দিন শামী, শাহজাদা তাসাউফ শাহ আশরাফী, অধ্যক্ষ মাসুম বিল্লাহ মিয়াজী সহ বিভিন্ন দরবার, খানকা, সুন্নী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বৃহত্তর কুমিল্লার জেলাগুলো থেকে ২৫ জুলাইর মহাসমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।