ঢাকাSaturday , 15 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেফতার, কারাদণ্ড

News Admin
August 15, 2026 7:35 pm
Link Copied!

৮৪

 

নিজস্ব প্রতিনিধি:


কুমিল্লা কোতয়ালী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসংক্রান্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) কোতয়ালী মডেল থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. জিসান আহমেদ (পিতা-বিল্লাল হোসেন), মো. সুমন ইসলাম (পিতা-মাহবুব মিয়া), উভয়ই হযরতপাড়া এলাকার বাসিন্দা। এছাড়া মো. জাহিদুল ইসলাম ঝলক ওরফে ইমন (পিতা-মৃত লিটন মিয়া), মো. সাইফুল ইসলাম (পিতা-খাইরুল ইসলাম), উভয়ই শাসনগাছা এলাকার এবং মো. আলাউদ্দিন (পিতা-নুরু ইসলাম), ছোটরা এলাকার বাসিন্দা। তারা সবাই কুমিল্লা কোতয়ালী মডেল থানার এলাকার বাসিন্দা।

পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গ্রেফতারের পর আসামিদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪র্থ আদালতে সোপর্দ করা হয়।

পরবর্তীতে আদালত মো. জাহিদুল ইসলাম ঝলক ওরফে ইমনকে ৩ (তিন) মাসের সশ্রম কারাদণ্ড এবং মো. জিসান আহমেদ, মো. সুমন ইসলাম, মো. সাইফুল ইসলাম ও মো. আলাউদ্দিনকে ১ (এক) মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে কোতয়ালী মডেল থানা এলাকায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।