ঢাকাWednesday , 5 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শাহজাদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

News Admin
August 5, 2026 11:21 am
Link Copied!

৭৪

মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।

আলোচনা সভায় বক্তব্য দেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা পানি সম্পদ কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরো, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মিজানুর রহমান মিজান, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুল্লাহ আল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন প্রমুখ।

এছাড়াও ছাত্র-জনতার প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর শিক্ষার্থী ও জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাতুল বিন হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, জুলাই যোদ্ধা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ ও আন্দোলনকারী জনগণের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের সাহস, ত্যাগ এবং অধিকার আদায়ের সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে অনুপ্রাণিত করবে।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।