ঢাকাSunday , 16 August 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কলাম
  9. কুমিল্লা জেলার খবর
  10. খেলা
  11. জাতীয়
  12. জেলা খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৈনিক জনতার মতামত পরিবার
  15. প্রবাস
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কৃত ৩ মৎস্যচাষি।

News Admin
August 16, 2026 1:17 pm
Link Copied!

৭৯

 

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব।


‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে মৎস্য অধিদপ্তর, ফরিদপুরের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে সদর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

পরে সদর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আশজাদ, এসডিসির পরিচালক খন্দকার জাহিদুল ইসলাম, মোহাম্মদ মহসিন এবং মৎস্যচাষি গোপাল চন্দ্র সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছের উৎপাদন বাড়াতে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও মৎস্যচাষিদের নিয়মিত প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। পাশাপাশি জলাশয়গুলো পরিকল্পিতভাবে মাছ চাষের আওতায় এনে চাষিদের স্বনির্ভর করার উদ্যোগ নিতে হবে।

বক্তারা দেশীয় প্রজাতির মাছের চাষ ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধের ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, মৎস্য আইন ও বিধিবিধান মেনে মাছ চাষ ও আহরণ করতে হবে। মৎস্যসম্পদ সংরক্ষণে প্রশাসন, মৎস্যচাষি ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আলোচনায় বক্তারা আরও বলেন, ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম। এ অর্জন ধরে রাখার পাশাপাশি অন্যান্য প্রজাতির মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে হবে। দেশের বিপুলসংখ্যক মানুষের জীবন-জীবিকা মৎস্য খাতের সঙ্গে জড়িত। তাই এ খাতকে আরও সমৃদ্ধ ও স্বনির্ভর করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানের শেষ পর্বে মাছ চাষে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনজন মৎস্যচাষিকে শ্রেষ্ঠ মৎস্যচাষি হিসেবে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশব্যাপী পালিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।